01670 632299
MedQuestBD

প্রাইভেসি পলিসি

সর্বশেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬

এই ওয়েবসাইট ব্যবহার করলে বা আমাদের সাথে যোগাযোগ করলে MedQuestBD কী তথ্য পায়, সেটা দিয়ে কী করে, আর আপনার কী কী করার সুযোগ আছে, এই পাতায় তা বলা আছে। কিছু অস্পষ্ট লাগলে info@medquestbd.com-এ ইমেইল করুন।

আপনি যা পাঠান

কন্টাক্ট ফর্ম ব্যবহার করলে আমরা আপনার নাম আর ফোন নম্বর পাই, সাথে আপনি নিজে যা যোগ করেন: ইমেইল, রিসার্চের কোন ধাপে আছেন, আর আপনার মেসেজ। ফর্মটা এগুলো আমাদের কাছে ইমেইল হিসেবে পাঠায়।

কল, হোয়াটসঅ্যাপ বা ইমেইল করলে আমরা আপনার নম্বর বা ইমেইল ঠিকানা পাই, আর আপনি যা লেখেন বা বলেন।

এই তথ্য আমরা কী কাজে লাগাই

শুধু আপনার প্রশ্নের উত্তর দিতে, আর একসাথে কাজ করলে আপনার প্রজেক্টের কাজে। আমরা আপনার তথ্য বিক্রি করি না, কোনো মেইলিং লিস্টেও যোগ করি না।

আপনার প্রজেক্টের ফাইল আর ডেটা

আপনার থিসিস, ড্রাফট আর স্টাডির ডেটা আমরা শুধু আপনার প্রজেক্টের কাজেই ব্যবহার করি। আপনার অনুমতি ছাড়া এগুলো প্রকাশ করি না, কাউকে দিইও না।

স্টাডিতে রোগীর তথ্য থাকলে, ডেটা পাঠানোর আগে রোগীর নাম আর যেসব তথ্যে রোগীকে চেনা যায়, সেগুলো মুছে দিন।

অ্যানালিটিক্স

সাইটটা কীভাবে ব্যবহার হচ্ছে বুঝতে আমরা Google Analytics ব্যবহার করি: কোন পাতাগুলো দেখা হচ্ছে, ভিজিটররা মোটামুটি কোন এলাকা থেকে আসছেন, কোন ডিভাইস আর ব্রাউজার ব্যবহার করছেন, সাইটটা কীভাবে খুঁজে পেলেন, আর ফোন, হোয়াটসঅ্যাপ বা ইমেইল লিংকে ট্যাপ করলেন কি না। এর জন্য Google Analytics কুকি ব্যবহার করে। আপনি কে, তা এটা আমাদের জানায় না।

Google-এর অপ্ট-আউট ব্রাউজার অ্যাড-অন দিয়ে, বা ব্রাউজারে কুকি বন্ধ করে, আপনি এটা আটকাতে পারেন। তাতেও সাইট একইভাবে কাজ করবে।

যেসব সার্ভিস আপনার তথ্য নিয়ে কাজ করে

সাইট চালাতে আর আপনাকে উত্তর দিতে আমরা বাইরের কয়েকটা সার্ভিস ব্যবহার করি:

  • Google Analytics, ওপরে বলা ভিজিটরদের হিসাব রাখতে।
  • Resend, যা কন্টাক্ট ফর্মের মেসেজ আমাদের ইনবক্সে পৌঁছে দেয়।
  • Lark, যেখানে আমাদের ইমেইল চলে।
  • Cloudflare, যারা এই সাইট হোস্ট করে আর অপব্যবহার থেকে রক্ষা করে। যেকোনো ওয়েব হোস্টের মতো এটাও ভিজিটরদের IP অ্যাড্রেস প্রসেস করে।
  • WhatsApp (Meta), যদি সেখানে মেসেজ করেন। সেক্ষেত্রে WhatsApp-এর নিজের প্রাইভেসি পলিসি প্রযোজ্য।

কতদিন রাখি

আপনাকে সাহায্য করতে আর কাজের স্বাভাবিক রেকর্ড রাখতে যতদিন দরকার, ততদিন আমরা আপনার মেসেজ আর প্রজেক্টের যোগাযোগ রাখি। আপনি চাইলে যেকোনো সময় আপনার তথ্য মুছে দিতে বলতে পারেন।

আপনি যা করতে পারেন

আমাদের কাছে আপনার কী তথ্য আছে জানতে চাইতে পারেন, ভুল থাকলে ঠিক করতে বলতে পারেন, বা মুছে দিতে বলতে পারেন। info@medquestbd.com-এ ইমেইল করুন বা 01670 632299 নম্বরে কল করুন।

এই পলিসি বদলালে

তথ্য ব্যবহারের নিয়মে কিছু বদলালে আমরা এই পাতা আর ওপরের তারিখ আপডেট করব।